ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন Logo লাখাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও অপরাধ দমনে জোরদার অভিযানের নির্দেশ Logo লাখাইয়ে কৃষক গ্রুপের মাঝে এলএলপি সেচযন্ত্র ও ট্রাক্টর বিতরণ Logo শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

আফতাবুল ইসলাম মেহেরাব:

চাঁদপুরের হাইমচর মহাবিদ্যালয়ে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে শিক্ষার্থীদের প্রশিক্ষণের গুরুত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগানোর পাশাপাশি সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তাঁরা শিক্ষার্থীদের আহ্বান জানান।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ প্রশিক্ষণের মাধ্যমে কলেজপড়ুয়া শিক্ষার্থীদের মৌলিক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সামাজিক ও জাতীয় দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া

error:

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

আপডেট সময় ০৬:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬