
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার অক্টোবর ২০২৬ মাসের কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হয়েছেন মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইকতিয়ার মিয়া।
জেলা পুলিশ হবিগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, মামলার আসামি গ্রেপ্তার, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামগ্রিক অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার অর্জন করেন।
ইকতিয়ার মিয়ার এ অর্জনে মাধবপুর ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
বাংলার খবর ডেস্ক : 



















