ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন Logo লাখাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও অপরাধ দমনে জোরদার অভিযানের নির্দেশ Logo লাখাইয়ে কৃষক গ্রুপের মাঝে এলএলপি সেচযন্ত্র ও ট্রাক্টর বিতরণ Logo শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ Logo মাধবপুরে জরাজীর্ণ রামেশ্বর গ্রামের প্রধান সেতু, ঝুঁকি নিয়ে চলাচল

ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ

মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে অসহায় রাশিদা বেগমের দীর্ঘদিনের আবাসনসংকট দূর করতে মানবিক উদ্যোগ নিয়েছেন শান্ত শাহ। নিজের ফেসবুক থেকে অর্জিত অর্থের পাশাপাশি বন্ধুদের সহযোগিতায় তাঁর জন্য নির্মাণ করেছেন নতুন ঘর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বন্ধুদের সঙ্গে নিয়ে নবনির্মিত ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শান্ত শাহ। নতুন ঘর পেয়ে স্বস্তি ফিরেছে রাশিদা বেগমের জীবনে। দীর্ঘদিনের আবাসনসংকট কাটিয়ে নিরাপদ আশ্রয় পেয়ে আনন্দিত তিনি।

রাশিদা বেগম হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর দুরবস্থার কথা বিবেচনা করে শান্ত শাহ ফেসবুক থেকে অর্জিত অর্থ ও বন্ধুদের সহযোগিতায় ঘর নির্মাণের উদ্যোগ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ইশতিয়াক ইমনসহ শান্ত শাহর কয়েকজন বন্ধু ও শুভাকাঙ্ক্ষী।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অর্জিত অর্থ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার এ উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। বন্ধুদের সম্মিলিত সহযোগিতায় একজন অসহায় মানুষের জন্য নতুন ঘর নির্মাণের এ উদ্যোগ মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন

error:

ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ

আপডেট সময় ০৬:২৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬