
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ অক্টোবর ২০২৬ মাসের কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
জেলা পুলিশ হবিগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামগ্রিক অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ ওসি শরীফ আহমেদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় শরীফ আহমেদ বলেন, এ অর্জন তাঁর একার নয়। এটি লাখাই থানার সব কর্মকর্তা ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও সততার ফল।
এ সাফল্যের জন্য তিনি হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ, প্রশাসন ও ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের সঠিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানেই এ অর্জন সম্ভব হয়েছে বলে জানান তিনি।
বাংলার খবর ডেস্ক : 



















