ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

সরকার দুর্নীতির সাথে আপোষ করবে না

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে। জনগণের কল্যাণ এবং দেশের উন্নয়নই বিএনপি সরকারের মূল লক্ষ্য—চুনারুঘাটে এক অনুষ্ঠানে বক্তারা এ মন্তব্য করেছেন।

চুনারুঘাট উপজেলার গাজীপুর এলাকায় বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই জনগণের সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা ও স্বপ্ন তুলে ধরেছিলেন—একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোঃ আরেফীন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন।

প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ এবং দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো কৃষি। কৃষিকে আরও শক্তিশালী ও আধুনিক করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে হলে পানির সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি। এ জন্য দেশের নদী, খাল-বিল ও জলাধারগুলোকে তাদের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি দেশের জনপ্রিয় ও বৃহৎ রাজনৈতিক সংগঠন। দেশের আনাচে-কানাচে দলের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক রয়েছে। সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই খাল পুনঃখনন কাজ সম্পন্ন করা হবে। কোনো ধরনের দুর্নীতি যাতে না হয় সে জন্য প্রশাসনের কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, বিএনপি সরকারের আমলে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না। দেশের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং জনগণের করের টাকা সঠিকভাবে উন্নয়ন কাজে ব্যয় হচ্ছে কি না সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখবে।

বক্তারা বলেন, খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের ফলে এলাকার কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। এতে জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের ভারসাম্যও বজায় থাকবে। স্থানীয় কৃষকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর সিরাজ, সাংগঠনিক সম্পাদক করিম সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

সরকার দুর্নীতির সাথে আপোষ করবে না

আপডেট সময় ০৪:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬