ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসআরবির মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা Logo মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কারে যুবকদের নিয়ে মাঠে নামলেন রহিম মিয়া Logo মাধবপুর-চুনারুঘাটের ৫ চা বাগানে ৯ দিন রেশন বন্ধ, ৩ হাজার ৪০০ শ্রমিককে ১৭ টন চাল দিলেন শাফকাত Logo মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ Logo লাখাইয়ে সালিশের টাকা দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, ছিনিয়ে নেওয়ার দাবি ২ লাখ টাকা Logo সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় আইন সংশোধনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন Logo দুপুরে ছাত্রলীগের মিছিলে অংশ, রাতেই গ্রেপ্তার নাসিরনগরের অনিক Logo তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জ আসছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা ও কাভেরী মেহেদীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্য ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানে ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১ নভেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল। অভিযানের অংশ হিসেবে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয় বিজিবি।

বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে কাভার্ড ভ্যানটির চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে মুক্তিযোদ্ধা চত্বর থেকে প্রায় ৩০০ মিটার আগে সড়কের পাশে গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা স্থানীয় লোকজনের উপস্থিতিতে পরিত্যক্ত কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদী উদ্ধার করেন। এ সময় চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ সব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা পণ্য ও কাভার্ড ভ্যান যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

৫৫ বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদক অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান দমনে অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও জনসচেতনতার মাধ্যমে চোরাচালান ও মাদকমুক্ত সীমান্ত গড়ে তুলতে কাজ করছে বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালানবিরোধী বিভিন্ন অভিযানে প্রায় ৬৩ কোটি টাকার বেশি মূল্যের মালামাল জব্দ করেছে। এসব অভিযানে ২৬ জন আসামিকেও আটক করা হয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

এসআরবির মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

error:

মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ

আপডেট সময় ০৬:৫০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬