ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

হবিগঞ্জ বন বিভাগের ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের

হবিগঞ্জ চুনারুঘাট প্রতিনিধি :

হবিগঞ্জ বন বিভাগের ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজিনগর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে প্রতিবন্ধী শানু মিয়া। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ প্রদান করেছেন।

মামলার এজাহারে ঘটনার বিবরণীতে উল্লেখ করা হয়, গত ২১ জানুয়ারি বুধবার সকালে বাদী শানু মিয়া ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার নির্দেশে তার জব্দকৃত কিছু গাছের কাগজপত্র নিয়ে হবিগঞ্জ সদর থানাধীন পশ্চিমভাদৈ এলাকায় অবস্থিত বন বিভাগের অফিসে যান। সেখানে পৌঁছে তিনি দেখতে পান, তার জব্দকৃত গাছগুলো অফিসের সামনে এলোমেলো অবস্থায় রাখা রয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ডেপুটি রেঞ্জার আশিক মিয়া বাদীর ক্ষতি সাধন ও হয়রানি করার উদ্দেশ্যে জব্দকৃত মালামালের জিম্মাদার হওয়া সত্ত্বেও বন বিভাগের মার্কাযুক্ত বহু গাছ সরিয়ে ফেলেন। এ বিষয়ে কারণ জানতে চাইলে অভিযুক্ত বাদীর সঙ্গে খারাপ আচরণ করেন এবং গাছ ফেরত দিতে ৬ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে গাছ ফেরত দেওয়া হবে না বলেও হুমকি দেন তিনি।

বাদী টাকা দেওয়ার কারণ জানতে চাইলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের উদ্দেশ্যে আক্রমণ করেন এবং বাদীর গালে চড় মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। অভিযুক্তের এমন আচরণে হতভম্ব হয়ে বাদী বন বিভাগের অফিস ত্যাগ করেন।

এ বিষয়ে আদালতের নির্দেশে মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

হবিগঞ্জ বন বিভাগের ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের

আপডেট সময় ১২:১৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬