ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে গাঁজা ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্প (১৩ ইবি)-এর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে চুনারুঘাট উপজেলার দেউড়গাছ ইউনিয়নের জোয়াল ভাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ছয় ঘণ্টা টানা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় তাদের সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটির মূলহোতা হিসেবে আব্দুল শহিদ (৬০) নামের একজন ব্যক্তি জড়িত রয়েছে, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

আটক দুই মাদক কারবারি হলেন— পরমিরস্বর কর্মকার (৩০), পিতা মানিক কর্মকার, এবং দীলিপ তন্তবয় (২৩), পিতা মিলন তন্তবয়। তারা দুজনেই চুনারুঘাট উপজেলার দেউড়গাছ ইউনিয়নের জোয়াল ভাঙ্গা গ্রামের বাসিন্দা।

অভিযানে জব্দ করা গাঁজার পরিমাণ ৪৫ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা। এ ঘটনায় চুনারুঘাট থানার এসআই আক্তার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুই আসামিকে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট সময় ১১:৫৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫