ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বাদশা মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ৪ নম্বর বামৈ ইউনিয়নের বামৈ পশ্চিমগ্রামে জনৈক দুলাল মিয়ার বসতবাড়ির পূর্ব পাশের কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাদশা মিয়া ওই এলাকার আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, এসআই (নিঃ) প্রণয় কুমার সরকারের নেতৃত্বে নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাদশা মিয়ার কাছ থেকে ২০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেফতার বাদশা মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

error:

লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৯:১৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬