ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর, বিজিবি-২৫ ব্যাটালিয়ন, জাব্বার আহমেদ, পূজামণ্ডপ পরিদর্শন, শারদীয় দুর্গাপূজা, ধর্মঘর, চৌমুহনী Logo বসুন্ধরায় অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ Logo শ্রম অসন্তোষের পেছনে ষড়যন্ত্রের অভিযোগ প্রধানমন্ত্রীর, পানির ন্যায্য হিস্যার অঙ্গীকার Logo চুনারুঘাটের চা বাগানে পূজামণ্ডপ পরিদর্শনে এমপিপুত্র সৈয়দ শাফকাত আহমেদ Logo হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে ৫৫ বিজিবি Logo নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি Logo লাখাইয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে করাব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের শোডাউন Logo নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo আন্দিউড়ায় পূজামণ্ডপে পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo কক্সবাজারে দিনের বেলায় দুই দফায় ডাকাতি, ৬০ যানবাহনের যাত্রীদের জিম্মি করে লুট

বাহুবলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, প্রধান অতিথি এমপি ড. রেজা কিবরিয়া

মোঃ সুমন মিয়া, বাহুবল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর আয়োজিত এ সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।

বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামসুল আলমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাফেজ আঃ রকিব, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম এবং সাংগঠনিক সম্পাদক আঃ হাই শিবলো।

এ ছাড়া বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে বিএনপি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় রয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি ভবিষ্যতেও কাজ করে যাবে বলে তারা উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. রেজা কিবরিয়া এলাকার উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাধবপুর, বিজিবি-২৫ ব্যাটালিয়ন, জাব্বার আহমেদ, পূজামণ্ডপ পরিদর্শন, শারদীয় দুর্গাপূজা, ধর্মঘর, চৌমুহনী

error:

বাহুবলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, প্রধান অতিথি এমপি ড. রেজা কিবরিয়া

আপডেট সময় ০৪:১৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬