ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ Logo ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবি পরিবর্তন, দফাদার হলেন ‘গ্রাম পুলিশ প্রধান’ Logo জামালপুরে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ, দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা Logo এসআরবির মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা Logo মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কারে যুবকদের নিয়ে মাঠে নামলেন রহিম মিয়া Logo মাধবপুর-চুনারুঘাটের ৫ চা বাগানে ৯ দিন রেশন বন্ধ, ৩ হাজার ৪০০ শ্রমিককে ১৭ টন চাল দিলেন শাফকাত Logo মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ Logo লাখাইয়ে সালিশের টাকা দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, ছিনিয়ে নেওয়ার দাবি ২ লাখ টাকা Logo সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় আইন সংশোধনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

শিমুলঘরে সড়কের পাশের খালে পরিত্যক্ত টমটম, ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন

জালাল উদ্দিন লস্কর স্টাফ রিপোর্টার হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর সড়ক বাজারের পাশে খালে পড়ে থাকা একটি টমটম গাড়িকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের নজরে আসে টমটমটি। তবে গাড়িটির মালিক বা চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফরহাদ ঘটনাস্থলে গিয়ে টমটমটি পরিদর্শন করেন। পরে সেটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে কীভাবে টমটমটি খালে পড়ল, কখন সেখানে নেওয়া হয়েছে কিংবা কে বা কারা এটি রেখে গেছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, চোরচক্রের সদস্যরা টমটমটি চুরি করে নিয়ে যাওয়ার সময় কোনো প্রতিকূলতার মুখে পড়ে সেটি খালে ফেলে রেখে যেতে পারে। তবে এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে চুরির ঘটনা রয়েছে—তা এখনো স্পষ্ট নয়।

টমটমটি ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। গাড়িটির প্রকৃত মালিক কে? এটি কোথা থেকে এখানে এলো? টমটমটি কি চুরি করা হয়েছিল? নাকি কোনো দুর্ঘটনার পর চালকসহ এটি খালে পড়ে যায়?

এর বাইরেও আরও গুরুতর একটি আশঙ্কার কথা বলছেন স্থানীয় কেউ কেউ। তাদের প্রশ্ন—দুর্বৃত্তরা টমটমটির চালকের ওপর কোনো হামলা চালিয়ে তাকে অন্য কোথাও সরিয়ে দিয়ে গাড়িটি এখানে ফেলে গেছে কি না। তবে এ ধরনের কোনো ঘটনার সত্যতা এখনো পাওয়া যায়নি। একই সঙ্গে টমটমটির চালক নিখোঁজ রয়েছেন—এমন তথ্যও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা বলছেন, টমটমটি পুলিশ হেফাজতে নেওয়া হলেও এর প্রকৃত মালিকানা যাচাই এবং কীভাবে গাড়িটি খালে পড়েছে, তা খুঁজে বের করা জরুরি। তদন্তের মাধ্যমে টমটমটি চুরি হয়েছিল কি না কিংবা এর সঙ্গে কোনো অপরাধের যোগসূত্র রয়েছে কি না, সেটিও স্পষ্ট হতে পারে।

ঘটনাটি খতিয়ে দেখে টমটমটির প্রকৃত মালিকানা শনাক্ত এবং খালে পড়ে থাকার রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ

error:

শিমুলঘরে সড়কের পাশের খালে পরিত্যক্ত টমটম, ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন

আপডেট সময় ০৫:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬