ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ Logo ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবি পরিবর্তন, দফাদার হলেন ‘গ্রাম পুলিশ প্রধান’ Logo জামালপুরে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ, দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা Logo এসআরবির মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা Logo মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কারে যুবকদের নিয়ে মাঠে নামলেন রহিম মিয়া Logo মাধবপুর-চুনারুঘাটের ৫ চা বাগানে ৯ দিন রেশন বন্ধ, ৩ হাজার ৪০০ শ্রমিককে ১৭ টন চাল দিলেন শাফকাত Logo মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ Logo লাখাইয়ে সালিশের টাকা দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, ছিনিয়ে নেওয়ার দাবি ২ লাখ টাকা Logo সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় আইন সংশোধনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

হাইমচরে বেহাল সড়ক: সামান্য বৃষ্টিতেই জনজীবন বিপর্যস্ত, দ্রুত সংস্কারের দাবি

আফতাবুল ইসলাম মেহেরাব হাইমচর  প্রতিনিধি

চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নম্বর উত্তর আলগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় দুই হাজার মানুষ। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আর একটু বেশি বৃষ্টি হলে সড়ক দিয়ে মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, আঃ আজিজ মেম্বারের বাড়ি থেকে আবুল ভূঁইয়ার বাড়ি পর্যন্ত সড়কটির দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এ সড়ক দিয়ে স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত যাতায়াত করেন।

বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে। সড়কের বিভিন্ন স্থানে কাদা ও পানি জমে থাকায় শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত কঠিন হয়ে পড়ে। কৃষকরা কৃষিপণ্য পরিবহনে সমস্যায় পড়েন। একইভাবে শ্রমজীবী মানুষও কর্মস্থলে যাতায়াতে ভোগান্তির শিকার হন।

স্থানীয় বাসিন্দারা জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। সামান্য বৃষ্টিতেই যেখানে চলাচল কঠিন হয়ে পড়ে, সেখানে টানা বৃষ্টির সময় পানিতে তলিয়ে গিয়ে সড়কটি কার্যত অচল হয়ে পড়ে।

২ নম্বর উত্তর আলগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আকবর ভূঁইয়া বলেন, “দ্রুত সড়কটি পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাস শুনে আসছেন। কিন্তু এখনো স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়নি।”

স্থানীয়দের দাবি, প্রায় দুই হাজার মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার ও টেকসইভাবে উন্নয়ন করা হলে শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি পরিদর্শন করে কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ

error:

হাইমচরে বেহাল সড়ক: সামান্য বৃষ্টিতেই জনজীবন বিপর্যস্ত, দ্রুত সংস্কারের দাবি

আপডেট সময় ০১:৫৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬