ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

ওসমান হাদি গুলিবিদ্ধ

রাজধানীর বিজয়নগরে নির্বাচনি প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শুক্রবার দুপুরে প্রচারণার সময় হাদির ওপর হঠাৎ গুলি চালায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরায়েজি।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “হাদির মতো আমাদের জীবনেরও শঙ্কা রয়েছে। আমাদেরকেও মেরে ফেলা হতে পারে, তবে আমরা জীবন দিয়ে লড়াই চালিয়ে যেতে চাই।”

এনসিপি নেতা সারজিস ওসমানও ফেসবুকে পোস্ট করে হাদির দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এর আগে, গত নভেম্বর মাসে দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাকে হত্যা, বাড়িতে আগুন দেওয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন হাদি। ফেসবুকে তিনি লিখেছিলেন—বিভিন্ন বিদেশি নম্বর থেকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে এবং তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

ওসমান হাদি গুলিবিদ্ধ

আপডেট সময় ০৩:৩৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫