ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

রুমিন ফারহানার বিরুদ্ধে বিজয়নগরে মশাল মিছিল

বাংলার খবর ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া আসন বিন্যাসের শুনানিতে অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিজয়নগর উপজেলার বুধন্তী ও চান্দুরা ইউনিয়ন বাদ দেওয়ার পক্ষে মত দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এ নিয়ে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে তার বিরুদ্ধে মশাল মিছিল করেছেন স্থানীয়রা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী বাসস্ট্যান্ড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ কয়েকশ মানুষ এতে অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রুমিন ফারহানা যদি সত্যিই তার পৈত্রিক ভিটেমাটি ও এলাকার মানুষের অনুভূতি ধারণ করতেন, তাহলে জনগণের বিপক্ষে অবস্থান নিতেন না। তারা দাবি জানান, বুধন্তী ও চান্দুরা ইউনিয়নকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ফেরানো হোক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নির্বাচন কমিশন সম্প্রতি প্রকাশিত খসড়া তালিকায় বিজয়নগরের বুধন্তী ও চান্দুরা ইউনিয়নকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্তের পর থেকেই স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

রুমিন ফারহানার বিরুদ্ধে বিজয়নগরে মশাল মিছিল

আপডেট সময় ১২:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫