ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

জোট করলেও দলীয় প্রতীকেই ভোট: হাইকোর্টের রায়ে পরিষ্কার নির্দেশনা

বাংলার খবর ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটবদ্ধ নির্বাচন নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান ঘটিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করেছেন—কোনো দল নির্বাচনকালীন জোট করলেও ভোটে অংশ নিতে হবে নিজ নিজ দলীয় প্রতীকেই। বৃহস্পতিবার বিকেলে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ টানা শুনানি শেষে এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন।

দীর্ঘ আড়াই ঘণ্টার শুনানির পর আদালত রুল খারিজ করে জানিয়ে দেন, নির্বাচন আইন অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলকে তাদের স্বীকৃত প্রতীকে নির্বাচন করতে হবে। ফলে জোট করা রাজনৈতিক দলগুলো অন্যের প্রতীক ব্যবহার করতে পারবে না। এ রায়ের পর নির্বাচন পদ্ধতি আরও সুস্পষ্ট হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার রেশাদ ইমাম ও ব্যারিস্টার সাহেদুল আজম। অন্যদিকে এনসিপিসহ একাধিক রাজনৈতিক দল রিটের বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে।

এর আগে ১ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করে প্রশ্ন তুলেছিলেন—জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকে ভোট দেওয়ার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না। নির্বাচন কমিশনকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছিল। বৃহস্পতিবার হাইকোর্টের চূড়ান্ত রায়ে পরিষ্কার হলো যে, নির্বাচন কমিশনের নীতিমালাই বহাল থাকছে।

বিশেষজ্ঞদের মতে, এই রায়ের ফলে নির্বাচনী প্রক্রিয়া আরো স্বচ্ছ হবে এবং ভোটাররা জোটভুক্ত হলেও প্রতিটি দলের বৈধ প্রতীক শনাক্ত করতে সুবিধা পাবেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

error:

জোট করলেও দলীয় প্রতীকেই ভোট: হাইকোর্টের রায়ে পরিষ্কার নির্দেশনা

আপডেট সময় ০৭:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫