ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৭২টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দলটির মিত্র ১২ দলীয় জোট। জোট নেতারা জানান, বিএনপির এ পদক্ষেপে তারা ‘বিস্মিত ও ক্ষুব্ধ’ এবং তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘিত হয়েছে।

শুক্রবার রাজধানীর খিলগাঁওয়ে ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই ক্ষোভ প্রকাশ করা হয়।

জোট নেতারা অভিযোগ করেন, সরকার গঠন ও নির্বাচন নিয়ে আলোচনার প্রতিশ্রুতি থাকলেও তা মানা হয়নি। কোনো আলোচনাই না করে বিএনপি একতরফাভাবে প্রার্থী ঘোষণা করেছে।

১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘এ পরিস্থিতিতে জোটের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আগামী সোমবার এক জরুরি সংবাদ সম্মেলন করা হবে।’

বৈঠকে ১২ দলীয় জোটের সব শরিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি

error:

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

আপডেট সময় ০৯:২১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫