ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

মাধবপুরের তেলিয়াপাড়ায় বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় মদসহ দুই কারবারি আটক

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে অভিনব কায়দায় ব্যাগে লুকিয়ে মোটরসাইকেলে পরিবহনকালে ২৩ বোতল ভারতীয় মদসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। এসময় মদ পরিবহনে ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেলও জব্দ করা হয়। মোট সিজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, তেলিয়াপাড়া বিওপি’র একটি টহলদল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার উরিষ্যা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় মদ পরিবহনের সময় দুই যুবককে আটক করা হয়।

আটককৃতরা হলেন—
১) রাহুল তাঁতী (৩০), পিতা: জিতেশ তাঁতী, গ্রাম: ১৬ নং বস্তি, পোস্ট: তেলিয়াপাড়া, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ
২) রাজু কুমার ঝরা (২০), পিতা: সামেলা ঝরা, গ্রাম: ১৬ নং বস্তি, পোস্ট: তেলিয়াপাড়া, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ

বিজিবি আরও জানায়, আটককৃত দুই আসামি এবং জব্দকৃত ভারতীয় মদ ও মোটরসাইকেলকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। পাশাপাশি সীমান্ত এলাকায় অন্যান্য চোরাকারবারি ও মাদক পাচারকারী চক্রকে নির্মূল করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ সীমান্তবর্তী এলাকার জনগণকে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

মাধবপুরের তেলিয়াপাড়ায় বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় মদসহ দুই কারবারি আটক

আপডেট সময় ১০:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫