ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক

বাংলার খবর ডেস্ক :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর আওতাধীন মনতলা সীমান্ত বিওপির চৌকস সদস্যরা শনিবার (১ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, মনতলা বিওপির সদস্যরা মাধবপুর উপজেলার তেমুনিয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় মোঃ মোসাদ্দির (২২) নামে এক যুবককে আটক করা হয়। তার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর বরগ গ্রামে, পিতা আব্দুল উসমান। উদ্ধারকৃত ইয়াবার সিজার মূল্য প্রায় ১ লাখ ২৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন,
> “বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে। আমাদের মাদকবিরোধী অভিযান এই দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। চোরাচালান ও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে। প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা রাখছে।”

জব্দকৃত ইয়াবা ও আটক আসামীকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে চোরাচালানী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক

আপডেট সময় ০৮:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫