ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চুনারুঘাটে বিএনপির গণমিছিল যেন জনসমুদ্র

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের সমর্থনে বুধবার বিকেলে চুনারুঘাট বাজারে আয়োজিত গণমিছিল ও নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। চুনারুঘাট উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ১০টি ইউনিয়ন, পৌরসভা, চা-বাগান ও পাহাড়ি এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী-সমর্থক যোগ দেন।

দুপুরের পর থেকেই মিছিলের পর মিছিল এসে সমবেত হতে থাকে। ধানের শীষের ব্যানার-ফেস্টুন, জাতীয় পতাকা আর শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চুনারুঘাট শহর। নারী-পুরুষ, যুবক-যুবতী, কৃষক, দিনমজুর, চা-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। মোটরসাইকেল, ট্রাক, পিকআপ, অটোরিকশা আর রিকশায় করে আসা মিছিলগুলো শহরকে উৎসবমুখর করে তোলে।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল বলেন, “এই জনসমুদ্রই প্রমাণ করে—জনগণ পরিবর্তন চায়। এ নির্বাচন শুধু একটি আসনের নয়, এটা রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের নির্বাচন।” তিনি চারবারের প্রার্থী হিসেবে নিজের পথচলার কথা স্মরণ করিয়ে বলেন, “আমি কখনো আপনাদের ছেড়ে যাইনি। এবার আপনারা আমাকে নিরাশ করবেন না।”

চা-শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, “চুনারুঘাট-মাধবপুরের ২৩টি চা-বাগানের শ্রমিকদের পানি, বাসস্থান, শিক্ষা-স্বাস্থ্যের মৌলিক সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।” সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আশ্বস্ত করে বলেন, “এ দেশে কেউ আপনাদের ওপর জুলুম করতে পারবে না। আমরা আপনাদের পাহারাদার।”

যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, “বেকারত্ব দূর করে লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। যুবশক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।”

গণমিছিল শেষে নির্বাচনী সভায় দাঁড়ানোর জায়গা ছিল না। শ্লোগান আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিএনপি নেতারা বলেন, এই জনজোয়ার আসন্ন নির্বাচনে বড় বার্তা বহন করছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর

error:

চুনারুঘাটে বিএনপির গণমিছিল যেন জনসমুদ্র

আপডেট সময় ০৭:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫