
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় পৃথক দুটি মামলায় নিজ নিজ বাড়ি থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর করা মামলায় পূর্ব রোহিতুনসী গ্রাম থেকে একজন এবং বোনের সঙ্গে মারামারির মামলায় সুনেস্বর গ্রাম থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—লাখাই উপজেলার পূর্ব রোহিতুনসী গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে আনু মিয়া (৪৬) এবং সুনেস্বর গ্রামের মৃত সুকুম আলীর ছেলে ভাঙারি ব্যবসায়ী রুবেল মিয়া (৩০)।
পুলিশ জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে আনু মিয়ার স্ত্রী এমরোজ জাহান সুহা বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গত ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, রুবেল মিয়ার সঙ্গে তাঁর বোনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বোনের সঙ্গে মারামারির ঘটনায় দায়ের করা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় একই দিন সন্ধ্যা ৭টার দিকে নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















