
নিজস্ব প্রতিবেদক, লাখাই (হবিগঞ্জ):
শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে হবিগঞ্জের লাখাইয়ে ‘কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কিশোরকণ্ঠ হবিগঞ্জ জেলা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির মোট ২২০ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষায় কেন্দ্র পরিচালকের দায়িত্ব পালন করেন কিশোরকণ্ঠের জেলা প্রতিনিধি জুবায়েল আহমেদ। সহকারী কেন্দ্র পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন লাখাই উপজেলা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের পরিচালক এইচ কে হাবিবুর রহমান।
নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, জ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টি, মেধা যাচাই এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
বাংলার খবর ডেস্ক : 



















