ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায় Logo আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পুলিশি সহযোগিতা জোরদারে আলোচনা Logo প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন Logo কৃষি কর্মকর্তার পরিদর্শনে প্রশংসিত লাখাইয়ের কৃষকদের কচুরিপানা অপসারণ যন্ত্র Logo হাইমচরে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার Logo লাখাইয়ে কৃষক কার্ডের মাধ্যমে সাড়ে ১৮ লাখ টাকা পাচ্ছেন সিংহগ্রামের ৭৩৩ প্রান্তিক কৃষক Logo লাখাইয়ে পোনা নিধন বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জেলা প্রশাসকের Logo নাসিরনগরে এক মাসে ১০ প্রাণহানি, উদ্বেগ-আতঙ্কে এলাকাবাসী Logo মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে পুকুরে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

তারেক রহমানের শেখ মুজিবের কবর জিয়ারতের অজানা গল্প

বাংলার খবর ডেস্ক

২০০৪ সালের জানুয়ারির এক গভীর রাতে ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা। বিএনপির তৎকালীন সিনিয়র নেতা তারেক রহমান হঠাৎই পৌঁছে যান জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে এবং সেখানে ফাতেহা পাঠ করেন।

এই ঘটনাটি দীর্ঘদিন ছিল লোকচক্ষুর আড়ালে। সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তার ভাষ্যমতে, ২০০৪ সালের ২৭ জানুয়ারি টুঙ্গিপাড়ায় বিএনপির এক প্রতিনিধি সম্মেলন শেষে ঢাকায় ফেরার কথা ছিল তারেক রহমানের। কিন্তু হঠাৎ করেই গাড়িবহর মোড় ঘুরিয়ে নেয় অন্য পথে।

সবাই যখন বিভ্রান্ত, তখন গন্তব্য প্রকাশ্যে আসে—শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল। সেখানে মধ্যরাতে কবর জিয়ারত করেন তারেক রহমান। সঙ্গে ছিলেন আমানউল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ অন্যান্য নেতা।

এই ঘটনা ছিল তখন টপ সিক্রেট। কোনো সাংবাদিক বা মিডিয়ার উপস্থিতি ছিল না। এমনকি তারেক রহমান নিজেও এ নিয়ে কখনো জনসমক্ষে কথা বলেননি। মুন্না মনে করেন, এটি ছিল এক অনন্য রাজনৈতিক সৌজন্যবোধের দৃষ্টান্ত, যা আজকের সময়েও বিরল।

ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায়

error:

তারেক রহমানের শেখ মুজিবের কবর জিয়ারতের অজানা গল্প

আপডেট সময় ১২:৫৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫