ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট Logo চা শিল্প কে কৃষি শিল্পে রূপান্তরিত করতে চান ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সালেহ উদ্দিন Logo জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল: গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে তদন্তের দাবি Logo রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন মির্জা ফখরুল Logo আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক Logo মাঠ যাচাই ছাড়া অনলাইন দেখেই তালিকা: লাখাইয়ে প্রণোদনা থেকে বঞ্চিত হাজারো প্রকৃত কৃষক Logo লাখাইয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুকুমার সরকারের ইসলাম ধর্ম গ্রহণ Logo নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া Logo পুশইনের আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি চৌমুহনীতে জরুরি আইনশৃঙ্খলা সভা Logo মাধবপুরে ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

(বাংলার খবর ডেস্ক) 

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা তিনজনের সবাই নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে ইউএসএ টুডে।

খবরে বলা হয়েছে, গত শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নেব্রাস্কার ডজ কাউন্টির ফ্রেমন্ট শহরের দক্ষিণে প্লেট নদীর পাশ দিয়ে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অনুসারে, বিমানটি একটি সেসনা ১৮০ মডেলের। ডজ কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, বিমান বিধ্বস্ত হওয়ার পর তিনজন ব্যক্তিকে মৃত উদ্ধার করা হয়।

যুক্তরাষ্ট্রে নিয়মিতই বিমান দুর্ঘটনা ঘটে। নেব্রাস্কার ঘটনাটি সর্বশেষ। এর আগে সম্প্রতি নিউইয়র্কে একটি পর্যটন হেলিকপ্টার দুর্ঘটনা হয়। এছাড়া ফ্লোরিডায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়।

এর আগে চলতি বছরের শুরুর দিকে রাজধানী ওয়াশিংটন ডিসির পোটোম্যাক নদীর ওপর একটি সামরিক হেলিকপ্টার ও বাণিজ্যিক বিমানের সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে অন্তত ৬৭ জন নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

আপডেট সময় ০৩:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫