ঢাকা ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কৃষি কর্মকর্তার পরিদর্শনে প্রশংসিত লাখাইয়ের কৃষকদের কচুরিপানা অপসারণ যন্ত্র Logo হাইমচরে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার Logo লাখাইয়ে কৃষক কার্ডের মাধ্যমে সাড়ে ১৮ লাখ টাকা পাচ্ছেন সিংহগ্রামের ৭৩৩ প্রান্তিক কৃষক Logo লাখাইয়ে পোনা নিধন বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জেলা প্রশাসকের Logo নাসিরনগরে এক মাসে ১০ প্রাণহানি, উদ্বেগ-আতঙ্কে এলাকাবাসী Logo মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে পুকুরে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু Logo মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র, ৮ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ Logo বুল্লা বাজারে যানজট ও চুরি রোধে মাঠে ইউএনও Logo মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নিশানের চেয়ারম্যান বেলালসহ কর্মকর্তা গোবিন্দ গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তেলিয়াপাড়াস্থ “নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটি”-এর চেয়ারম্যান মঈন উদ্দিন বেলাল ও কর্মকর্তা গোবিন্দ কৈরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তেলিয়াপাড়া নিশান কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে মঈন উদ্দিন বেলাল ব্র্যাক এনজিওর চাকরি ছেড়ে শ্বশুরের জমিতে ‘নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটি’ নামে অফিস চালু করেন। কিছু কর্মী নিয়োগ দিয়ে তারা চা বাগানসহ বিভিন্ন এলাকায় প্রচার চালান—প্রতি লাখ টাকায় মাসে ২ হাজার টাকা মুনাফা দেওয়ার আশ্বাস দেন।

এই প্রলোভনে হবিগঞ্জের চা বাগানের শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪ হাজার মানুষ দেড়শ কোটি টাকার বেশি জমা রাখেন। প্রথম দিকে নিয়মিত মুনাফা প্রদান করলেও গত তিন বছর ধরে গ্রাহকদের আসল টাকা ও মুনাফা ফেরত দেওয়া বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। ফলে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে পড়েন।

ভুক্তভোগীদের মধ্যে অনেকে জানিয়েছেন, গরু-ছাগল ও জমি বিক্রি করে কষ্টার্জিত অর্থ নিশানে জমা রেখেছিলেন তারা। অনেকে স্বপ্নভঙ্গ হয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। সুরমা গ্রামের মানিক মিয়ার অভিযোগ—তার পিতা আরজু মিয়া টাকা ফেরত না পেয়ে দুঃখে মারা গেছেন।

এদিকে, প্রতিষ্ঠানের পরিচালক সায়েম ও সালমান গা ঢাকা দিয়েছেন। তাদের মা আমেনা ও এমডি জালাল উদ্দিনও পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ জানান, প্রতারণা ও অর্থ আত্মসাত মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় চেয়ারম্যান বেলাল ও কর্মকর্তা গোবিন্দকে গ্রেপ্তার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

কৃষি কর্মকর্তার পরিদর্শনে প্রশংসিত লাখাইয়ের কৃষকদের কচুরিপানা অপসারণ যন্ত্র

error:

নিশানের চেয়ারম্যান বেলালসহ কর্মকর্তা গোবিন্দ গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫