ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লুকোচুরি আর কত? ৪১ ঘণ্টা অন্ধকারে লাখাই, পল্লী বিদ্যুৎ কর্মকর্তার বিভ্রান্তিকর তথ্যে ক্ষোভ Logo প্রশাসনের নাকের ডগায় মহাসড়কের গাছ নিধন, লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা Logo মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ঝুঁকিপূর্ণ চুনারুঘাটের সড়ক Logo টানা বর্ষণে মৌলভীবাজারে পানিবন্দি ৫ শতাধিক পরিবার Logo লাখাইয়ে দুর্যোগের তান্ডব: অন্ধকারে ডুবছে শিক্ষা, কুপি বাতিই ভরসা; পানির নিচে কৃষকের স্বপ্ন আর খামারির হাহাকার Logo মাধবপুরে আগাম বন্যায় কৃষকের ব্যাপক ক্ষতি, সর্বস্ব হারানোর আশঙ্কা Logo ডিসি সম্মেলনে উঠবে ৪৯৮ প্রস্তাব, রাষ্ট্রপতি-স্পিকারের সঙ্গে সাক্ষাৎ Logo পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: চলছে দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ Logo তালশহর স্টেশনে ইঞ্জিন বিকল, থেমে গেল কালনী এক্সপ্রেস—ভোগান্তিতে ঢাকাগামী যাত্রী Logo আখাউড়া শিবনগর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ২

প্রশাসনের নাকের ডগায় মহাসড়কের গাছ নিধন, লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রশাসনের চোখের সামনে দিয়েই মহাসড়কের মূল্যবান গাছ কেটে নেওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং লোহার ব্রিজ এলাকা থেকে চান্দপুর চা বাগান বাজার পর্যন্ত প্রায় ৪০টিরও বেশি গাছ কেটে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র।

স্থানীয় সূত্রে জানা যায়, কাটা গাছগুলো বন বিভাগের মার্কিং করা ছিল। অর্থাৎ এগুলো সরকারি সম্পদ হিসেবে সংরক্ষিত ছিল এবং যথাযথ প্রক্রিয়া ছাড়া কাটার কোনো সুযোগ নেই। কিন্তু রহস্যজনকভাবে দুর্বৃত্তরা রাতের আঁধারে একের পর এক গাছ কেটে নিয়ে যায়, যা স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এত বড় একটি ঘটনা ঘটলেও প্রশাসনের কোনো কার্যকর নজরদারি ছিল না। মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এভাবে গাছ কেটে নেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তাৎক্ষণিক পদক্ষেপ না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, “এই গাছগুলো সরকারের সম্পদ। এগুলো কেটে নেওয়ার মাধ্যমে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে। প্রশাসন যদি সঠিকভাবে নজরদারি করত, তাহলে এমন ঘটনা ঘটতো না।”

বিশেষজ্ঞদের মতে, এভাবে নির্বিচারে গাছ কাটা শুধু আর্থিক ক্ষতিই নয়, পরিবেশের জন্যও মারাত্মক হুমকি। এতে করে রাস্তার সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও বিঘ্নিত হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট বন বিভাগ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লুকোচুরি আর কত? ৪১ ঘণ্টা অন্ধকারে লাখাই, পল্লী বিদ্যুৎ কর্মকর্তার বিভ্রান্তিকর তথ্যে ক্ষোভ

error:

প্রশাসনের নাকের ডগায় মহাসড়কের গাছ নিধন, লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা

আপডেট সময় ১০:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬