ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বন বিভাগের ছড়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo বালির নিচে লুকিয়ে ভারতীয় শাড়ি-কসমেটিকস, মদ ও গাঁজা Logo বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ

চুনারুঘাট উপজেলা প্রশাসনের দিনব্যাপী মাটি ও বালু কারবারিদের বিরুদ্ধে অভিযান

আব্দুল জাহির মিয়া,চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার গাজীপুর ইউনিয়নের ইছালিয়া ও জারুলিয়া, আহম্মদাবাদ ইউনিয়নের বাঁশতলা ও কোটবাড়ি এবং রাণীগাঁও ইউনিয়নের পাচারগাঁওসহ বিভিন্ন এলাকা ও নদীসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক্টর, ১০টি মেশিন এবং বেশ কিছু পাইপ জব্দ করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও সরেজমিনে তদন্তের মাধ্যমে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানানো হয়।

এছাড়া ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের দায়ে মো. অলিউর রহমান সোহাগ (৩০), পিতা—মো. আব্দুল হক, গ্রাম—মধ্য আমকান্দি, চুনারুঘাট পৌরসভাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, এর আগে ১২ জানুয়ারি অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ঘটনায় ৯ জনকে আসামি করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ওই মামলায় ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে থানাসূত্রে জানা গেছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানিয়েছেন, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বন বিভাগের ছড়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

error:

চুনারুঘাট উপজেলা প্রশাসনের দিনব্যাপী মাটি ও বালু কারবারিদের বিরুদ্ধে অভিযান

আপডেট সময় ০৯:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬