ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

ইটনা থানায় মাধবপুরের ৩ মাদককারবারী গাঁজাসহ আটক

কিশোরগঞ্জের ইটনা থানায় অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ও চৌমুহনী এলাকা থেকে সিমেন্টের বস্তায় অভিনব কৌশলে গাঁজা পাচারের সময় তিন মাদককারবারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইটনা থানার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো— মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের উত্তর শিক গ্রামের আব্দুস সহিদের ছেলে মুক্তার হোসেন (৩৫), একই গ্রামের আব্দুর রহিমের ছেলে হৃদয় মিয়া (২৬) এবং চৌমুহনী ইউনিয়নের শিবনগর গ্রামের খোরশেদ আলমের ছেলে কামাল মিয়া (৩০)।

পুলিশ জানায়, আটককৃতরা সিমেন্টের বস্তার ভেতরে কৌশলে গাঁজা লুকিয়ে পাচারের চেষ্টা করছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

ইটনা থানায় মাধবপুরের ৩ মাদককারবারী গাঁজাসহ আটক

আপডেট সময় ০৬:২৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬