ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার Logo মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ Logo নিজ অর্থায়নে উন্নয়ন কাজে প্রশংসিত মীর ইব্রাহিম মিয়া Logo শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার Logo চুনারুঘাটের শালটিলা বন বিটে ২৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণ Logo চুনারুঘাটে অভিযানে গ্রেপ্তার মাদক মামলার আসামি ফিরোজ মিয়া Logo সংসদে মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন দাবিতে সোচ্চার এমপি ফয়সল, চৌমুহনী রাবার ড্যাম পুনরায় চালুর আহ্বান Logo মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি Logo হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ ধসের ঘটনায় আদালতের নির্দেশ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: চলছে দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় সাড়ে ৭টা) থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ সন্ধ্যা পর্যন্ত চলবে।

এই দফায় রাজ্যের ৮টি জেলার মোট ১৪২টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ পর্বে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৮৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ১ কোটি ৬৪ লাখ এবং নারী ভোটার প্রায় ১ কোটি ৫৭ লাখ।

নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় ৪১ হাজার বুথের মধ্যে ৪ হাজার ৮৩৩টিকে ‘অতি স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে বিপুল সংখ্যক কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে কয়েক হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ দফায় মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পুরুষ প্রার্থী ১ হাজার ২২৮ জন এবং নারী প্রার্থী ২২০ জন। বেশ কয়েকটি আসনকে ‘হাইপ্রোফাইল’ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে ক্ষমতাসীন ও বিরোধী দলের শীর্ষ নেতারা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের সামনে এখন চ্যালেঞ্জ হলো শান্তিপূর্ণভাবে শেষ দফার ভোট সম্পন্ন করা।

আগামী ৪ মে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। সেই দিনই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গে বর্তমান সরকার পুনরায় ক্ষমতায় ফিরবে, নাকি নতুন কোনো রাজনৈতিক দল নেতৃত্ব গ্রহণ করবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: চলছে দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

আপডেট সময় ০৩:৩৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬