ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর বাজারের রেলগেট এলাকা থেকে একটি টিভিএস মোটরসাইকেল ও ৮ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত খোকন মিয়া ওরফে সাগর (প্রায় ৩০) উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা ও একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা।

এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তবে এলাকায় মাদক নিয়ন্ত্রণে আরও জোরদার অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

আপডেট সময় ০৮:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬