ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

চুনারুঘাটে সরকারি টাকা জমা ছাড়াই বালু বিক্রির অভিযোগ, ৩ ট্রাক জব্দ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজাবাজার মৌজা বালু মহালে সরকারি কোষাগারে নির্ধারিত অর্থ জমা না দিয়েই বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে ইজারাদার প্রতিষ্ঠান রাহী ট্রেডার্সের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনতা তিনটি বালুবাহী ট্রাক আটক করলে পরে পুলিশ সেগুলো জব্দ করে।

জানা যায়, বাংলা ১৪৩৩ সনের জন্য চুনারুঘাট উপজেলার রাজাবাজার অংশের বালু মহাল সরকারি দরপত্রে সর্বোচ্চ ২১ কোটি ৪০ লাখ টাকায় ইজারা পান রাহী ট্রেডার্সের মালিক নাজমুন নাহার লিপি। সরকারি নিয়ম অনুযায়ী ভ্যাট ও আয়করসহ অতিরিক্ত ২৫ শতাংশ অর্থ পরিশোধ করতে হয়। যার ফলে মোট পরিমাণ দাঁড়ায় ২৬ কোটি ৭৫ লাখ টাকা। তবে অভিযোগ রয়েছে, এই অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়েই বালু উত্তোলন ও বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।

এ বিষয়ে জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর ও জেলা বালু মহাল কমিটির সদস্য সচিব মো. মহসীন মিয়া জানান, এখনো সরকারি কোষাগারে কোনো অর্থ জমা হয়নি। তিনি বলেন, “টাকা জমা দেওয়ার পর চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে ইজারাদারের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে। তার আগে বালু উত্তোলন বা বিক্রি সম্পূর্ণ অবৈধ।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, “সরকারি কোষাগারে টাকা জমা ছাড়া বালু উত্তোলন ও বিক্রি বেআইনি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছি এবং তিনটি ট্রাক জব্দ করা হয়েছে।”

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, “জনতার হাতে আটক তিনটি ট্রাক পুলিশ জব্দ করেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, অভিযুক্ত রাহী ট্রেডার্সের মালিক নাজমুন নাহার লিপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বালুবাহী ট্রাকের কারণে তারা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন। রাতের বেলা অতিরিক্ত শব্দে ঘুমানো যায় না, শিশুদের পড়াশোনায় বিঘ্ন ঘটে এবং স্কুল-কলেজে যাতায়াতে আতঙ্ক বিরাজ করে।

ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

চুনারুঘাটে সরকারি টাকা জমা ছাড়াই বালু বিক্রির অভিযোগ, ৩ ট্রাক জব্দ

আপডেট সময় ০৭:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬