ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

হরিণের দেখা মিললো সাতছড়ি জাতীয় উদ্যানে

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে হরিণের দেখা মিলেছে। এ ঘটনা বনের জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। প্রকৃতিপ্রেমীদের মতে, এভাবে বন্যপ্রাণীর সংখ্যা বাড়তে থাকলে উদ্যান আরও সমৃদ্ধ হবে।

সোমবার সকালে সাতছড়ি জাতীয় উদ্যানের কুনিমোড়া এলাকায় চুনারুঘাট-মাধবপুর পুরাতন মহাসড়কের পাশে হরিণ দেখতে পান পুবালী ব্যাংকের রাজার বাজার শাখার সিনিয়র অফিসার বিশ্বজিত রায় সুমন। তিনি মোবাইল ফোনে হরিণের ছবি ধারণ করেন।

স্থানীয়রা জানান, আগে সড়কের পাশে বানরের আনাগোনা নিয়মিত দেখা যেত। সম্প্রতি ভাল্লুকের উপস্থিতি চাঞ্চল্য সৃষ্টি করে। এবার হরিণ দেখা যাওয়ায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। পর্যটকরা বলেন, বনের গাছপালা ও প্রাণি সুরক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনাঞ্চল সংরক্ষণ করা জরুরি।

উদ্যান কর্তৃপক্ষ জানায়, ২৪৩ হেক্টর আয়তনের সাতছড়ি জাতীয় উদ্যানের চারপাশে রয়েছে ৯টি চা-বাগান। উদ্যানে বসবাস করছে পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ২৪টি পরিবার। এখানে রয়েছে ১৯৭ প্রজাতির জীবজন্তু এবং ১৫০ থেকে ২০০ প্রজাতির পাখি। বাংলাদেশের সংরক্ষিত এ বনাঞ্চলকে পাখিদের অভয়াশ্রম বলা হয়। বনের ভেতরে রয়েছে লজ্জাবতী বানর, উল্লুক, চশমাপরা হনুমান, কুলু বানর, মেছোবাঘ ও মায়া হরিণসহ বহু প্রজাতির প্রাণি।

পরিবেশ কর্মী ও স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু বলেন, বনের ভেতরে বসবাসকারী বিশেষ করে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে বন্যপ্রাণি রক্ষায় আরও আন্তরিক হতে হবে। প্রাণিগুলোকে শিকার বা নিধন থেকে সুরক্ষায় সবাইকে সচেতন করার আহ্বান জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

হরিণের দেখা মিললো সাতছড়ি জাতীয় উদ্যানে

আপডেট সময় ০৮:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫