ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার Logo জামালপুরে বিচারকের বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, আগের ৫ জন জড়িত নন Logo আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ Logo আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট Logo সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল Logo মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি

চুনারুঘাটে বিরল লজ্জাবতী বানর উদ্ধার

শেখ ইমন আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের আমতলী এলাকা থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে বন বিভাগের কর্মীরা বানরটি উদ্ধার করেন। জানা যায়, পথ হারিয়ে বন থেকে লোকালয়ে ঢুকে পড়া বানরটিকে স্থানীয়রা আটক করে সাতছড়ি রেঞ্জে খবর দেন। পরে বন বিভাগের কর্মী সুমন বিশ্বাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বানরটি উদ্ধার করেন।

উদ্ধার করা বানরটির বয়স আনুমানিক ৬ থেকে ৭ মাস, অর্থাৎ এটি একটি বাচ্চা বানর।

লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)-এর লাল তালিকায় এ প্রাণীটিকে ‘বিপন্ন’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এর বিলুপ্তির ঝুঁকির ইঙ্গিত বহন করে। নিশাচর এই প্রাণী সাধারণত চট্টগ্রাম ও সিলেট বিভাগের বনাঞ্চলে দেখা যায়।

সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান জানান, বাংলাদেশে লজ্জাবতী বানর খুবই বিরল। দেখতে আকর্ষণীয় এই প্রাণীটি সাধারণত পোকামাকড় ও গাছের কষ খেয়ে বেঁচে থাকে। উদ্ধার করা বানরটিকে শিগগিরই প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

চুনারুঘাট বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী আব্দুল জাহির মিয়া বলেন, ছোট আকৃতির এই সুন্দর প্রাণীটি গাছের ডালে বসবাস করে। ধারণা করা হচ্ছে, দল থেকে বিচ্ছিন্ন হয়ে পথ ভুলে এটি লোকালয়ে চলে আসে। এটি একটি নিশাচর প্রাণী।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার

error:

চুনারুঘাটে বিরল লজ্জাবতী বানর উদ্ধার

আপডেট সময় ০৭:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬