ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

মাধবপুরে গাছের বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গাছের বাগান থেকে রনি মিয়া (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাঘাসুরা গ্রাম সংলগ্ন বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রনি একই গ্রামের কুতুব মিয়ার ছেলে।

নিহতের মা রেজিনা বেগম জানান, সোমবার রাতে রনি ঘর থেকে বের হয়ে যায় এবং আর বাসায় ফেরেনি। সকালে বাড়ির পাশের গাছের বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ সম্পন্ন করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্যাহ জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

মাধবপুরে গাছের বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫