ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে ছিনতাইকারী আটক: উদ্ধার স্মার্টফোন, আর্মি ক্যাম্পের দ্রুত অভিযানে স্বস্তি

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে আটক করেছে মাধবপুর আর্মি ক্যাম্প। শুক্রবার দুপুরে পরিচালিত অভিযানে মো. শাকিল মিয়া (২৮) নামের ওই ছিনতাইকারীকে আটক করা হয়। তিনি শাহজিবাজার এলাকার বেনু মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে শাহজিবাজার ও আশপাশের এলাকায় ধারাবাহিকভাবে ছিনতাইয়ের ঘটনা বাড়ছিল। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আর্মি ক্যাম্পের দ্রুত অভিযান স্থানীয়দের স্বস্তি এনে দিয়েছে।

অভিযান চলাকালে শাকিল মিয়ার কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিকে ও উদ্ধারকৃত ফোনটি যথাযথ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মাধবপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) পনুয়েলের কাছে হস্তান্তর করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্যা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে ছিনতাইকারী আটক: উদ্ধার স্মার্টফোন, আর্মি ক্যাম্পের দ্রুত অভিযানে স্বস্তি

আপডেট সময় ০৬:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫