ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ
“আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে কাজ করতে চাই” — সৈয়দ মোঃ ফয়সল

মাধবপুরে ধানের শীষের মিছিলে বাঁধভাঙা জোয়ার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের সমর্থনে শাহজাহানপুর ইউনিয়নে দেখা গেছে জনসমুদ্র। রোববার দুপুরের পর থেকেই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মিছিল, স্লোগান আর ঢাক–ঢোলের উৎসবমুখর পরিবেশে জনতা নোয়াহাটি বাজারে জড়ো হতে থাকেন। বিকেল নাগাদ বাজার এলাকা পরিণত হয় অভূতপূর্ব গণজোয়ারে।

দুপুর থেকে শুরু হওয়া টানা মিছিল বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। বিকেল ৪টার দিকে নোয়াহাটি বাজার মাঠে অনুষ্ঠিত হয় বিশাল নির্বাচনী জনসভা। নারী, পুরুষ, চা–শ্রমিক, কৃষক, শ্রমজীবী, ব্যবসায়ী—সব শ্রেণি–পেশার মানুষ মাঠ ভরিয়ে তোলেন।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মহালদার। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের বিশ্বাস ও ভালোবাসাই আমার শক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে মানুষ ও গণতন্ত্রের জন্য কাজ করাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কাউকে রাজনৈতিক মতের কারণে নির্যাতনের শিকার হতে হবে না। বিএনপি ক্ষমতায় এলে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।”

বিগত সরকারের সমালোচনায় তিনি বলেন, “একটি দল দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে বন্দি করে রেখেছে, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। জনগণই এখন সেই স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে।”

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বলেন, “আজকের জনসমুদ্র প্রমাণ করে—ধানের শীষের প্রতি মানুষের আস্থা আরও বেড়েছে। এই গণজোয়ারের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না।”

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহসভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, পৌর বিএনপি সভাপতি হাজী গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক হোসাইন মোঃ রফিক, মোস্তুফা কামাল রফিক, যুবদল আহ্বায়ক এনায়েতউল্লাহ প্রমুখ।

সারাদিন ধরে নোয়াহাটি বাজার ও আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে চা বাগান থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে রঙিন টি–শার্ট পরে নারী–পুরুষের দলগত আগমন ছিল সবচেয়ে নজরকাড়া দৃশ্য।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক কালে এত বড় রাজনৈতিক সমাবেশ আর দেখা যায়নি। এতে স্পষ্ট হয়েছে—মাধবপুর–চুনারুঘাটে ধানের শীষের প্রতি গণআস্থা আরও শক্তিশালী হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

“আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে কাজ করতে চাই” — সৈয়দ মোঃ ফয়সল

মাধবপুরে ধানের শীষের মিছিলে বাঁধভাঙা জোয়ার

আপডেট সময় ০৮:০২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫