ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

মাধবপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, আটক ৩

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুরে সরকারি কাজে বাধা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম জানান, পরমানন্দপুর গ্রামের তারা চান বেগম ও সেরু মিয়ার মধ্যে একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। আদালতের নির্দেশে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা খন্দকার ওই রাস্তার প্রতিবন্ধকতা সরানোর জন্য তাকে দায়িত্ব দেন।

তিনি ঘটনাস্থলে পৌঁছালে কিছু উশৃঙ্খল ব্যক্তি সরকারি কাজে বাধা সৃষ্টি করে এবং তাকে ঘিরে ধরে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা চালায়। পরে সেনাবাহিনীর একটি দল এসে ম্যাজিস্ট্রেট ও তার টিমকে নিরাপদে উদ্ধার করে।

এ ঘটনায় পরমানন্দপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫), শিরু মিয়া (৪০) ও খাদিজা আক্তার (৩৫) কে আটক করা হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্লাহ জানান, তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও হামলার চেষ্টার অভিযোগে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

error:

মাধবপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, আটক ৩

আপডেট সময় ০৫:১৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫