ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিচ্ছে বিএনপি

বাংলার খবর ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই থেকে তিন দিনের মধ্যে ২৫০টি আসনে প্রার্থী মনোনয়নের গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপি। দলটির হাইকমান্ড জানিয়েছে, অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে যাতে মাঠ সংগঠিত রাখা যায় এবং প্রার্থীরা আগেভাগেই প্রস্তুতি নিতে পারেন।

দেশের আটটি বিভাগের ৩০০ আসনের প্রার্থীদের সাক্ষাৎকার সোমবার রাতে শেষ হয়েছে। এ সময় হাইকমান্ড প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করে দলীয় ঐক্য বজায় রাখার ওপর জোর দেন। শীর্ষ নেতারা সতর্ক করে বলেন, ঐক্য বিনষ্ট হলে দল সংকটে পড়বে এবং কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নেতাকর্মীদের ঐক্য ধরে রাখতে এবং ধানের শীষের ইমেজ অক্ষুণ্ণ রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “যাকে মনোনয়ন দেওয়া হবে, সবাইকে তার পক্ষে একযোগে কাজ করতে হবে।”

বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ জানান, বিভেদ ঠেকানো ও স্বাধীন প্রার্থী ঠেকানো নিয়েই হাইকমান্ড বৈঠক করেছে। চলতি মাসেই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ২০০ থেকে ২৫০ জনকে সবুজ সংকেত দেওয়া হবে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিচ্ছে বিএনপি

আপডেট সময় ১০:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫