ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা Logo জয়ন্তিকা ট্রেনে যাত্রী হয়রানির অভিযোগ, টাকা আদায়ে কার্যকর নজরদারির দাবি Logo পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে বন্ধ হোয়াটসঅ্যাপ, সাপোর্ট পাচ্ছে না ৫.০ ও ৫.১ সংস্করণ Logo বুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সরগরম মাঠ, তরুণ-প্রবীণ প্রার্থীদের প্রচারণায় জমজমাট Logo রাজশাহীতে গুদামে পর্যাপ্ত সার, মাঠে কৃষকের হাহাকার Logo চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় লাখাইয়ের ব্যবসায়ী সোহাগ নিহত, আহত ১ Logo শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আলোচনায় স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি Logo ৪০ বছর ধরে ক্যামেরা কাঁধে, নিজের গল্পই অজানা।সবার গল্প বন্দী করেন, নিজের গল্পই অন্ধকারে। Logo মাধবপুরে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আলোচনায় স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি

বাংলার খবর ডেস্ক:
আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, সরকার গঠনের পর শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠকে বসবে বিএনপি। একই সঙ্গে সম্প্রতি স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া চার নতুন সদস্যকে নিয়ে এটিই হবে প্রথম বৈঠক।

নতুন সদস্যরা হলেন—রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ।

বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তিনি শুনেছেন।

এদিকে দলীয় সূত্রের দাবি, স্থায়ী কমিটির বৈঠক আহ্বানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ না দেওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে ব্রিকস সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশ নেওয়ার কথা রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২

error:

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আলোচনায় স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি

আপডেট সময় ০৯:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬