ঢাকা ০২:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী। রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরনবী বুলবুল বলেন, রিটকারী মো. আল আমিন আওয়ামী লীগের কেউ নন। তাই এ ধরনের রিট করার তার আইনগত অধিকার রয়েছে কি না, সে বিষয়টি আদালতে তুলে ধরা হয়েছে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন রিটটি দায়ের করেন। আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিতের আবেদনও করা হয়েছিল।

ওই প্রজ্ঞাপনে আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলনসহ সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল।

তবে রিটটি যথাযথভাবে উপস্থাপিত না হওয়ায় ‘নট ইনফর্ম’ হিসেবে উত্থাপিত হয়নি মর্মে আজ তা খারিজ করে দেন হাইকোর্ট।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি

error:

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

আপডেট সময় ০২:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬