ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সাতছড়িতে সড়ক দুর্ঘটনায় মনতলা বাজারের ব্যবসায়ী নিহত Logo রেজা কিবরিয়াকে সভাপতি করে সংসদীয় স্থায়ী কমিটি গঠন Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে ১০ টন ভারতীয় জিরাসহ আটক ৩ Logo মাধবপুরে স্কাউটের উপদল নেতা ও ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন Logo লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ২৪ রোগী Logo লাখাইয়ের বুল্লা বাজারে শাহ বায়েজিদ ইসলামী একাডেমির সভাপতি মো. ফজলে রাব্বি Logo লাখাইয়ে ৮০ বছরের বৃদ্ধা রেনু আক্তার নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা Logo ৬৪ জেলায় সার মনিটরিং সেল, সংকট মোকাবিলায় সরকারের নতুন উদ্যোগ Logo আশির দশকের ছবির ট্রেন্ডে মাতছে সোশ্যাল মিডিয়া, এআইতেই ফিরছে পুরোনো দিনের আবহ

রাষ্ট্রপতির এপিএস হলেন সিলেটের তৈমোর হোসেন খান

বাংলার খবর ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জের সন্তান মো. তৈমোর হোসেন খান (বিপুল) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার জারি করা ওই প্রজ্ঞাপনে তৈমোর হোসেন খানকে রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত শর্ত অনুযায়ী, তিনি অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। পাশাপাশি সরকারি, আধা সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্কও রাখা যাবে না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী—যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত তার নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
তৈমোর হোসেন খানের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। রাজনৈতিক অঙ্গনেও তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। আশির দশকে তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল ও যুবদলের প্রতিষ্ঠাকালীন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তী সময়ে সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি হিসেবেও তিনবার দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতির এপিএস হিসেবে তার নিয়োগের খবরে নিজ এলাকা ফেঞ্চুগঞ্জে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

error:

রাষ্ট্রপতির এপিএস হলেন সিলেটের তৈমোর হোসেন খান

আপডেট সময় ০৫:৩৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬