ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে তা হবে জাতির সঙ্গে গাদ্দারি: জামায়াত নায়েবে আমির

**বাংলার খবর ডেস্ক:**

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে তা জাতির সঙ্গে গাদ্দারি হিসেবে গণ্য হবে।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন।

### **জামায়াতের অবস্থান**
ডা. তাহের বলেন, সংলাপে যেসব সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর সঙ্গে সব দলের মতো জামায়াতও একমত। তাই তারা স্বাক্ষর করেছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা এবং সরকার এই সনদ যথাযথভাবে বাস্তবায়ন করবেন এবং কোনো নতুন সংকট তৈরি হবেনা।

**গণভোট ও নির্বাচন সংক্রান্ত দাবি**
জামায়াতের দাবি, নির্বাচনের আগে নভেম্বরে পুরো সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। বিএনপির অবস্থান অনুযায়ী, নির্বাচন ও গণভোট একদিনে আয়োজন করা হবে। তবে সরকার থেকে এখনও তাদের দাবি অনুযায়ী কোন আশ্বাস পাওয়া যায়নি।

ডা. তাহের প্রধান উপদেষ্টার প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “আমরা আশা করি উনিও উনার কথা ঠিক রাখবেন। বাংলাদেশে নতুন কোনো সংকট তৈরির ক্ষেত্রে উনারা যেন কোনো ধরনের কর্তৃত্ব তৈরি না করেন।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে তা হবে জাতির সঙ্গে গাদ্দারি: জামায়াত নায়েবে আমির

আপডেট সময় ০৯:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫