ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায় Logo আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পুলিশি সহযোগিতা জোরদারে আলোচনা Logo প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন Logo কৃষি কর্মকর্তার পরিদর্শনে প্রশংসিত লাখাইয়ের কৃষকদের কচুরিপানা অপসারণ যন্ত্র Logo হাইমচরে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার Logo লাখাইয়ে কৃষক কার্ডের মাধ্যমে সাড়ে ১৮ লাখ টাকা পাচ্ছেন সিংহগ্রামের ৭৩৩ প্রান্তিক কৃষক Logo লাখাইয়ে পোনা নিধন বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জেলা প্রশাসকের Logo নাসিরনগরে এক মাসে ১০ প্রাণহানি, উদ্বেগ-আতঙ্কে এলাকাবাসী Logo মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে পুকুরে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

সরকারি কর্মচারীদের পেনশন সুবিধা বাড়ছে

বাংলার খবর ডেস্ক: সরকারি কর্মচারীদের পেনশন-সংক্রান্ত সুবিধা বাড়াতে এবং জটিলতা কমাতে নতুন প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন প্রস্তাব অনুযায়ী অবসরপ্রাপ্তদের জন্য পেনশন পুনঃস্থাপন সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার সুপারিশ করা হয়েছে। এছাড়া, পেনশনভোগীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করলে স্বামী বা স্ত্রীকেও পারিবারিক পেনশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

অবসরপ্রাপ্ত কর্মচারীরা জটিল রোগে আক্রান্ত হলে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা পাবেন। পাশাপাশি শতভাগ পেনশন সমর্পণকারীদের উৎসব ভাতা বৃদ্ধি এবং পেনশন পুনঃস্থাপনের পর পূর্ণ ভাতাসহ সুবিধা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

প্রবাসে কর্মরত কর্মকর্তাদের জন্য পেনশন-সংক্রান্ত কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ব্যাপক প্রচার চালানোর নির্দেশও দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে পেনশন নিয়ে যে জটিলতা ছিল, তা নিরসনে এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায়

error:

সরকারি কর্মচারীদের পেনশন সুবিধা বাড়ছে

আপডেট সময় ০৩:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫