ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী Logo সার ডিলার নিয়োগের তালিকা যাচাই-বাছাই চলছে, চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি Logo নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা Logo লাখাইয়ে মাদক-চুরি রোধে ওয়ার্ডভিত্তিক সভার সিদ্ধান্ত Logo হাইমচরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও আলোচনা সভা Logo মাধবপুর পৌরসভায় ১,৭০০ গাছ লাগাতে ব্যয় ১৭ লাখ, সরেজমিনে মিলল দেড় শতাধিক Logo মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে হামলা-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

দীর্ঘদিন ধরে কারাবন্দি আসামিদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত সরকারের

বাংলার খবর ডেস্ক।।
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, রোববার

দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ করে বয়স্ক ও নারী কারাবন্দিদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে ১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নারীদের ক্ষেত্রে যাবজ্জীবনের মেয়াদ কমিয়ে ২০ বছর করা হতে পারে। তবে পুরুষদের জন্য মেয়াদ কিছুটা বেশি থাকবে। সাজার সময়কার বয়স ও অন্যান্য শর্তের ভিত্তিতে এ বিধান প্রযোজ্য হবে।

তিনি আরও জানান, এ প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি এবং এতে কিছু শর্ত যুক্ত থাকবে।

এছাড়া বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, পুলিশের প্রশিক্ষণ, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধ, ছিনতাই-ডাকাতি প্রতিরোধ, আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা, লুট হওয়া অস্ত্র উদ্ধারসহ রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে আলোচনা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান

error:

দীর্ঘদিন ধরে কারাবন্দি আসামিদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত সরকারের

আপডেট সময় ০৪:৫৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫