ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন Logo লাখাইয়ের বুল্লা বাজারে সিসি ক্যামেরা অচল, দফায় দফায় চুরিতে ব্যবসায়ীদের আতঙ্ক Logo এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Logo বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর ইউএনও উজ্জ্বল রায়ের অভিযান, ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন

গ্রামবাসীর উদ্যোগে লাখাইয়ে ঐতিহাসিক কৃষ্ণপুর গণহত্যা দিবস উদযাপন

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি: ঐতিহাসিক কৃষ্ণপুর গণহত্যা দিবস স্মরণে আজ (১৮ সেপ্টেম্বর) হবিগঞ্জের লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী মুন্নি আক্তার এবং গীতা পাঠ করেন অদ্রি ধর। পরে জাতীয় সংগীত পরিবেশন, নীরবতা পালন এবং শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাবু কেশব চন্দ্র রায় এবং সহকারী প্রধান শিক্ষক বাবু প্রীতি রঞ্জন দাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও প্রজিব কর্মকর্তা কেএম আব্দুস সাহেদ। তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক গৌতম কুমার। সমাপনীতে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব।

কৃষ্ণপুর গণহত্যা দিবসের এই আয়োজন মুক্তিযুদ্ধের ভয়াবহ স্মৃতিকে স্মরণ করিয়ে দিয়েছে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন

error:

গ্রামবাসীর উদ্যোগে লাখাইয়ে ঐতিহাসিক কৃষ্ণপুর গণহত্যা দিবস উদযাপন

আপডেট সময় ০৮:৪৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫