ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায় Logo আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পুলিশি সহযোগিতা জোরদারে আলোচনা Logo প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন Logo কৃষি কর্মকর্তার পরিদর্শনে প্রশংসিত লাখাইয়ের কৃষকদের কচুরিপানা অপসারণ যন্ত্র Logo হাইমচরে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার Logo লাখাইয়ে কৃষক কার্ডের মাধ্যমে সাড়ে ১৮ লাখ টাকা পাচ্ছেন সিংহগ্রামের ৭৩৩ প্রান্তিক কৃষক Logo লাখাইয়ে পোনা নিধন বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জেলা প্রশাসকের Logo নাসিরনগরে এক মাসে ১০ প্রাণহানি, উদ্বেগ-আতঙ্কে এলাকাবাসী Logo মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে পুকুরে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ভারত থেকে ২০০ নতুন রেলকোচ কিনছে বাংলাদেশ

বাংলার খবর ডেস্ক

বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ ও কোচের ঘাটতি কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ভারত থেকে ২০০টি আধুনিক রেলকোচ কেনা হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানিয়েছেন, এসব কোচের মধ্যে চলতি বছরেই ২০টি দেশে পৌঁছাবে এবং ধাপে ধাপে বাকি কোচগুলো রেলের বহরে যুক্ত হবে।

পাবনার ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং সেড পরিদর্শন শেষে সচিব জানান, যাত্রীসেবা উন্নয়নের পাশাপাশি মালামাল পরিবহনেও রেলকে আরও কার্যকর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো রেলকে লোকসানি খাত থেকে বের করে লাভজনক খাতে রূপান্তর করা।

তিনি আরও বলেন, কেবল যাত্রী পরিবহন নয়, মালবাহী পরিবহনের ক্ষেত্রেও রেলকে নির্ভরযোগ্য করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষ যেমন স্বস্তি পাবে, তেমনি অর্থনীতিও উপকৃত হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ খান, বিভাগীয় সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন এবং পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায়

error:

ভারত থেকে ২০০ নতুন রেলকোচ কিনছে বাংলাদেশ

আপডেট সময় ১০:৫১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫