ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইফোনের লোভে বন্ধুকে হত্যার অভিযোগ, লাখাইয়ের ডোবা থেকে তারেকের মরদেহ উদ্ধার Logo হাইমচরে ১৫১ ধারায় তিনজন গ্রেপ্তার Logo তেঁতুলিয়ায় বাড়ছে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি Logo পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ ভারতের Logo ঢাকা-সিলেট যাতায়াতে নতুন সম্ভাবনা, চার লেন হচ্ছে সরাইল-লাখাই মহাসড়ক Logo মাধবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন ১৪ নভেম্বর, ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতা Logo লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড Logo জাতীয় গ্রিডে বিপর্যয়, দুপুর থেকে বিদ্যুৎহীন হাইমচর Logo মাধবপুরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কারাদণ্ড Logo দৃষ্টিশক্তি হারিয়েও থেমে যাননি রুবেল, লাখাইয়ে গড়েছেন স্বাবলম্বী হওয়ার লড়াই

লাখাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১: ৫ ঘণ্টা পরে মেলেনি সন্ধান

বাংলার খবর প্রতিনিধি, লাখাই, হবিগঞ্জঃ
হবিগঞ্জের লাখাই উপজেলায় সন্তোষপুর হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে ফরিদ মিয়া (৫৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘ পাঁচ ঘণ্টা পার হলেও তার কোনো খোঁজ মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৪টার দিকে ফরিদ মিয়া আরও দুই জেলের সঙ্গে নৌকায় করে হাওরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ তিনি পানিতে পড়ে তলিয়ে যান। সঙ্গীরা দ্রুত খোঁজাখুঁজি শুরু করলেও তাকে আর পাওয়া যায়নি।

খবর পেয়ে দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। তবে নৌকায় থাকা জেলেরা সুনির্দিষ্ট জায়গা দেখাতে না পারায় উদ্ধার কাজ ব্যাহত হয়। হাওরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নির্দিষ্ট স্থান শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।

লাখাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালানো হয়েছে, তবে সন্ধ্যা নাগাদও নিখোঁজ ফরিদ মিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।

লাখাই থানার ওসি বন্দে আলী জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই।

জনপ্রিয় সংবাদ

আইফোনের লোভে বন্ধুকে হত্যার অভিযোগ, লাখাইয়ের ডোবা থেকে তারেকের মরদেহ উদ্ধার

error:

লাখাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১: ৫ ঘণ্টা পরে মেলেনি সন্ধান

আপডেট সময় ০৮:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫