ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ গ্রামে বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে সীমানা বিরোধের জেরে লেচু বিবি (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

নিহত লেচু বিবি উপজেলার ৪নং বামৈ ইউনিয়নের বামৈ পূর্ব গ্রামের তাজু মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নিজ বাড়ির সীমানায় মাটি সরানোর কাজ করছিলেন তাজু মিয়া। এ সময় প্রতিবেশী আক্তার হোসেন কাজে বাধা দেন এবং তার হাত থেকে কোদাল কেড়ে নেন।

এ সময় লেচু বিবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোদালটি ফেরত নিতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আক্তার হোসেন কোদালের পেছনের অংশ দিয়ে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারান।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আপডেট সময় ১১:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬