ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

দুর্গাপূজা উপলক্ষে লাখাইয়ে বিএনপি ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের মতবিনিময় সভা

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে হবিগঞ্জের লাখাই উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিএনপি, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ডা. আক্তার আহাদ চৌধুরী এবং পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ।

বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন, ১নং লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফা কামাল খরছু ও ৬নং বুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তাদির তালুকদার।

সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আশীষ দাশ গুপ্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণেশ গোস্বামী, সাধারণ সম্পাদক সম্পদ রায়, ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মিন্টু লাল দাস ও ঐক্য পরিষদের সভাপতি লিটল সূত্রধর।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সুব্রত আচার্য, বিষ্ণু পাল, বিশ্বজিৎ ভট্টাচার্য, জনক দেব, বিপ্লব রায়, মলয় চন্দ্র দেব, সজল দাসসহ আরও অনেকে।

বিএনপি নেতারা বলেন, গত বছর দুর্গাপূজায় যেভাবে তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাহারা দিয়েছিল, এ বছরও তারা চোখ-কান খোলা রেখে নিরাপত্তা নিশ্চিত করবে। তারা আরও জানান, সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইব্রাহিম মিয়া, ছুর রহমান, ফারুক আহমেদ, রহিস খান, মো. মহিবুর হাসান, মো. নুরুল আলম, নবাব আলী, জিল্লু মিয়া এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

দুর্গাপূজা উপলক্ষে লাখাইয়ে বিএনপি ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের মতবিনিময় সভা

আপডেট সময় ০৪:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫