ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম ২৮ দিনের কার্যক্রমকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ হিসেবে উল্লেখ করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন।

এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যেই নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে।

মাহদী আমিন জানান, এই ২৮ দিনে সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা—সব খাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, যা সরকারের দায়বদ্ধতা ও কর্মপ্রচেষ্টার প্রতিফলন।

তিনি উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড বিতরণ, ধর্মীয় সেবকদের সম্মানী প্রদান, কৃষিঋণ মওকুফ, খাল খনন কর্মসূচি, বাজার নিয়ন্ত্রণ, শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিতকরণসহ নানা উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।

এছাড়া প্রশাসনিক সংস্কারে ভিভিআইপি প্রটোকল কমানো, এমপিদের বিশেষ সুবিধা বাতিল, স্বাস্থ্যসেবায় ই-হেলথ কার্ড চালু এবং আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও তুলে ধরেন তিনি।

মাহদী আমিন বলেন, সরকারের এসব পদক্ষেপ দেশের উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নতুন প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

আপডেট সময় ০৩:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬