ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ Logo মাধবপুরে বন বিভাগের ছড়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo বালির নিচে লুকিয়ে ভারতীয় শাড়ি-কসমেটিকস, মদ ও গাঁজা Logo বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ

মাধবপুরে তাহেরীর মাহফিল ঘিরে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর এলাকায় অনুষ্ঠিতব্য একটি ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সংঘর্ষের আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা।

অভিযোগকারী আন্দিউড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, মুরাদপুরে আয়োজিত উক্ত মাহফিলের আড়ালে জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে একটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা হতে পারে।

অভিযোগে বলা হয়, মাহফিলে অংশ নিতে আসা বক্তা গিয়াস উদ্দিন তাহেরী সরকারবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দিতে পারেন, যা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটাতে পারে। এতে রাজনৈতিক সহিংসতা ও অপ্রীতিকর ঘটনার শঙ্কা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মোবারক হোসেন আরও দাবি করেন, গিয়াস উদ্দিন তাহেরী বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে বিভ্রান্তিকর ও উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছেন। এ কারণে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

অন্যদিকে মাহফিলের আয়োজক কমিটির সভাপতি মো. মনোয়ার হোসেন বলেন, “আলতাব আলী পীর সাহেবের ওরস উপলক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে গিয়াস উদ্দিন তাহেরী অংশ নেবেন। তবে ওরস ও ওয়াজ মাহফিলের বিষয়ে এখনো প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়নি কিংবা অনুমতি নেওয়া হয়নি। রাতের মধ্যেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হবে।”

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয়

error:

মাধবপুরে তাহেরীর মাহফিল ঘিরে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

আপডেট সময় ১০:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬